স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মে : চলতি বছরে আগরতলা পুর নিগমের নির্বাচন। এর আগে উন্নয়নের নজর দিয়েছে আগরতলা পুর নিগম। শনিবার আগরতলা পুর নিগমের অন্তর্গত ২৩ নং এবং ২৫ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।
সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন, জনগণের দীর্ঘদিনের সমস্যা সমাধান করে নাগরিকদের সঠিক পরিষেবা প্রদান করতে চাইছে নিগম কর্তৃপক্ষ। এরমধ্যে ২৫ নং ওয়ার্ডের অন্তর্গত স্বামী দয়ালন্দ স্কুলের বিপরীত পাশে পরিত্যক্ত জমি ছিল। সেখানে ডাম্পিং স্টেশন ছিল। এই ডাম্পিং স্টেশনটি এলাকাবাসীর দাবি অনুযায়ী সরিয়ে দেওয়া হয়। তারপর এখন সেখানে একটা পার্ক তৈরি করা হচ্ছে। এই কাজ পরিদর্শন করতে এসেছেন। এলাকার উন্নয়নমূলক অন্যান্য কাজগুলি পরিদর্শন করা হয় বলে দাবি করেন সাংসদ। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আগরতলা পৌর নিগম, কথায় নয় কাজে বিশ্বাসী।

