বাড়িরাজ্যনিট- ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এ.আই.ডি.এস.ও -র প্রতিবাদ সপ্তাহ

নিট- ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এ.আই.ডি.এস.ও -র প্রতিবাদ সপ্তাহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মে : নিট- ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এ.আই.ডি.এস.ও কেন্দ্রীয় কাউন্সিল ১৩-১৯ মে দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালনের ডাক দিয়েছে। তারই অঙ্গ হিসেবে শনিবার এ.আই.ডি.এস.ও ত্রিপুরা রাজ্যে কাউন্সিলের পক্ষ থেকে আগরতলা সিটি সেন্টারের সামনে নিট পরীক্ষার দুর্নীতির সঠিক তদন্তের দাবি জানিয়ে ছাত্র বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়।

সংগঠনের পক্ষ থেকে দাবি ন্যাশনাল টেস্টিং  এজেন্সি দ্বারা পরিচালিত এই জাতীয় স্তরের পরীক্ষার দুর্নীতিতে আজ দেশের প্রায় ২২ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর জীবন বিপন্ন। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় এই ধরনের কেলেঙ্কারি একটি আকষ্মিক ঘটনা নয়। গত ৩ বছরে ২ বার নিট পরীক্ষার দুর্নীতি প্রকাশিত হয়েছে। যারা এই সমস্ত কাজে যুক্ত তাদেরকে আজ পর্যন্ত কোন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় নি।

ফলে এই ধরনের অপরাধ প্রবনতা দিনদিন বেড়ে চলছে। শুধু তাই নয় কেন্দ্রীয় এবং রাজ্য সরকার গুলো ক্রমাগত শিক্ষার দায়িত্বকে অস্বীকার করে ক্রমশ  বাণিজ্যিকীকরণের পথকে প্রশস্ত করছে। যার ফলে আজ লক্ষ কোটি টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস এবং ফলাফল কেলেঙ্কারির মত ঘটনা স্বাভাবিক হয়ে পরছে। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে দলমত নির্বিশেষে ছাত্র-যুবক-শিক্ষক সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানায়। পাশাপাশি দাবি করা হয়, এনটিএ -কে বাতিল করা, নিট ইউজি সহ অন্যান্য সকল সর্বভারতীয় পরীক্ষা পরিচালনার দায়িত্ব  সরকারের গ্রহণ করা, প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি করা বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক রাজু আচার্যী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য