বাড়িরাজ্যভাড়া বাড়ি থেকে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার শ্রমিক

ভাড়া বাড়ি থেকে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার শ্রমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মে : রাজধানীর ভোলানন্দ পল্লী এলাকার এক ভাড়া বাড়ি থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ গ্রেপ্তার বহিঃরাজ্যের এক শ্রমিক। ধৃত শ্রমিকের নাম আরিফ উদ্দিন(৪১)। তার বাড়ি আসামের পাথারকান্দি।

দুই বছর ধরে সে এনসিসি থানার অন্তর্গত ভোলানন্দ পল্লী এলাকার বাসিন্দা বৈশিস্ট চন্দ্র দাসের বাড়িতে ভাড়া থাকে। গোপন সংবাদের ভিত্তিতে এসডিপিও এনসিসি-র নেতৃত্বে এনসিসি থানার পুলিশ আরিফ উদ্দিনের ভাড়া ঘরে হানা দেয়। এসডিপিও এনসিসি জানান আরিফ উদ্দিনের ঘর থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আরিফ উদ্দিনের সাথে এই নেশা কারবারের সাথে আর কেকে যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য