বাড়িরাজ্যদাবি দিবস পালন করলো সিআইটিইউ

দাবি দিবস পালন করলো সিআইটিইউ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মে : শ্রমকোডের বিরুদ্ধে ১২ মে দেশব্যাপী দাবি দিবস। আগরতলা শহরের বুকেও এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে দাবি দিবস পালন করলো সিআইটিইউ। রাজধানীতে সিআইটিইউ-র কার্যালয় থেকে সকাল ১১ টার নাগাদ বিক্ষোভ  মিছিল শুরু হয়।

 জানা যায়, ১২ মে দেশব্যাপী দাবি দিবসে শ্রম কোডের বিরুদ্ধে নয়ডা সহ বিভিন্ন রাজ্যে শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। বিক্ষোভ মিছিল শেষে শ্রম দপ্তরের সামনে শ্রম কোডের কাগজ পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এইদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ-র রাজ্য সম্পাদক সমর চক্রবর্তী, সিআইটিইউ নেতৃত্ব পাঞ্চালি ভট্টাচার্য সহ অন্যান্যরা।

সমর চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অবিলম্বে শ্রম কোড বাতিলের দাবিতে এইদিনের বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে। ৫ রাজ্যের নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে কেন্দ্রীয় সরকার শ্রম কোড লাগু করে দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য