বাড়িরাজ্যচোট তাড়াতে গিয়ে ভয়ংকর শক্তি প্রত্যক্ষ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ : জিতেন্দ্র...

চোট তাড়াতে গিয়ে ভয়ংকর শক্তি প্রত্যক্ষ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ : জিতেন্দ্র চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মে : চোট তাড়াতে গিয়ে ভয়ংকর শক্তি প্রত্যক্ষ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। এর বিরুদ্ধে সারাদেশের গণতান্ত্রিক শক্তিকে সোচ্চার হওয়ার জন্য আহবান করা হচ্ছে। নাহলে দেশের গণতন্ত্র ধ্বংস হবে। বুধবার পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি ও বিজেপি-র জয় সহ নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে এ কথা বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের বিকল্পের সুযোগ হিসেবে ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ।

 কিন্তু গত আট বছর ধরে ত্রিপুরায় এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের শাসনে নির্যাতন, ফ্যাসিস্টসুলভ অত্যাচার চলছে। বিজেপি যে আরো কত বিপদজনক হবে পশ্চিমবঙ্গের জন্য সেটা বিকল্প বাঁচতে গিয়ে বুঝতে পারেনি জনগণ। গত ৪৮ ঘন্টায় লক্ষ্য করা গেছে মানুষের উপর হামলা হুজ্জুতি, মহাপুরুষদের মূর্তি ভাঙ্গা, বিরোধী দলের দলীয় কার্যালয় ভাঙচুর সহ একাধিক ঘটনা। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি নির্বাচনে পরাজিত হননি, কেন তিনি পদত্যাগ করবেন! এগুলি চরম অগণতান্ত্রিক, অসাংবিধানিক। গত ১৫ বছর ধরে তিনি কখনো সংবিধানকে মর্যাদা দেননি। এরই আরও একটা নগ্ন বহিঃপ্রকাশ। এই অচল অবস্থা চলতে পারে না। সংবিধান অনুযায়ী দ্রুত পদক্ষেপ হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য