বাড়িরাজ্যপ্রশাসনিক নিয়ম লঙ্ঘন করার অভিযোগ শহরের এক জুয়েলার্সের বিরুদ্ধে

প্রশাসনিক নিয়ম লঙ্ঘন করার অভিযোগ শহরের এক জুয়েলার্সের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ এপ্রিল :অক্ষয় তৃতীয়ার অফার চলাকালীন সময়ে গুরুতর অভিযোগ উঠল আগরতলা শহরের এক প্রতিষ্ঠিত জুয়েলারির বিরুদ্ধে। বুধবার দুপুরে রাজধানীর কামান চৌমহনি সংলগ্ন বসুন্ধরা জুয়েলারিতে হানা দেয় ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিকরা। ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পেয়ে এদিন হানা দেয় তারা।

অভিযানের লক্ষ্য করেন তিনটি ব্যবহৃত মেশিনের মধ্যে সবগুলোই মোটামুটি ঠিক আছে। তবে তিনটি মেশিনের সার্টিফিকেট মেয়াদ আগেই অতিক্রম হয়ে গেছে। এক বছর ১০-১৫ দিন হয়ে গেছে মেশিন ভেরিফাই করা হয়নি। তাই মেশিন গুলি কাস্টডিতে নেওয়া হয়েছে। তারপর কর্ণধারকে নির্দেশ দেওয়া হয়েছে আজকের মধ্যেই যেন ভেরিফাই করা হয়। না হলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে প্রশাসন। তবে ক্রেতার অভিযোগের পর প্রশাসনের চোখ, কান খুলেছে বলা চলে। দীর্ঘদিন ধরে প্রশাসনকে ঘুমে রেখে বসুন্ধরা জুয়েলার্স কোটি কোটি টাকার ব্যবসা করে চলছিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য