স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ এপ্রিল :সাব্রুম মহকুমার বনকুল এলাকায় নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে এবার মুখ খুলল মথা। বুধবার সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন ২৮ শিলাছড়ি মনুবনকুলের পরাজিত প্রার্থী মনিন্দ্র ত্রিপুরা, ধনঞ্জয় ত্রিপুরা সহ অনান্য নেতৃত্ব। সাংবাদিক সন্মেলনে মনিন্দ্র ত্রিপুরা বলেন বিজেপি অপপ্রচার চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
বনকুল ভিউ পয়েন্ট নষ্ট করা, বনকুল বিজেপি-র দলীয় কার্যালয়ে আগুন লাগনো সহ একাধিক ঘটনা নিয়ে তিপরা মথার দিকে আঙ্গুল তুলছে। এছাড়াও বিশেষ করে বর্তমান এম.ডি.সি কংজং মগ যে অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন। বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণে নিজেরা রাজনৈতিক সন্ত্রাসের মতো ঘটনা সংঘটিত করছে।
কিন্তু দোষ চাপাচ্ছে তিপ্রা মথা উপর। তিনি আরো অভিযোগ করেন কোনদিনও প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা উচিত নয়। তিনি বলেন আগামী দিনে যদি এমন কোন তথ্যবিহীন অভিযোগ বিজেপি-র পক্ষ থেকে করা হয় তাহলে তিপ্রা মাথায় কর্মী সমর্থকরা চুপ করে থাকবে না প্রতিবাদের শামিল হবে। আরো বলেন, কোনরকম তথ্য প্রমাণ ছাড়া যেন মিথ্যা অভিযোগ না রটানো হয়। তারা দলের হাই কমান্ডের নির্দেশ অনুযায়ী শান্তিতে বিশ্বাসী। তবে আগামী দিন এ ধরনের অপপ্রচার এডিসি এলাকার নিয়ে করা হলে পাল্টা ডাবল একশন মোডে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে বলে এক প্রকার ভাবে হুমকির সুরে বলেন সাংবাদিক সম্মেলনে নেতৃত্ব।

