বাড়িরাজ্যলেনিনের জন্ম জয়ন্তী উদযাপন

লেনিনের জন্ম জয়ন্তী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ এপ্রিল :২২ এপ্রিল রুশ বিপ্লবের পুরোধা ভ্লাদিমি লেনিনের জন্মদিন। বুধবার দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হয় সিপিআইএমের রাজ্য কার্যালয়ে। এদিন লেলিনের ১৫৭ তম জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে, সি আই পি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্যরা।

সকলে লেনিনের প্রতীকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। বামফ্রন্টের আহবায়ক মানিক দে বলেন, ১৮৭০ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করেন ভ্লাদিমির লেনিন। তিনি রাশিয়ার কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। সোভিয়েত রাষ্ট্র প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার রাজনৈতিক চিন্তাধারা “লেনিনবাদ” নামে পরিচিত। বিপ্লবী আদর্শের উপর জীবন উৎসর্গ করেছেন লেনিন। তাই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য