বাড়িরাজ্যসমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঘেরাও করে প্রতিবাদ এবং ডেপুটেশন প্রদান করলো...

সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঘেরাও করে প্রতিবাদ এবং ডেপুটেশন প্রদান করলো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ এপ্রিল : বুধবার রাজধানীর উজান অভয়নগর স্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে গিয়ে নিজেদের দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভে সামিল হয় অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। তাদের অভিযোগ, সরকার উচ্চ আদালতের রায় কার্যকর করছে না। যার ফলে তারা বছরের পর বছর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

এদিন মূলত সরকারের দৃষ্টি আকর্ষণ করে নয় দফা দাবি উত্থাপন করেন তারা। উচ্চ আদালতের নির্দেশ মেনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুয়েটি প্রদান করা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়মিতকরণ করা, তাদের জন্য পেনশন চালু করা, তাদের জন্য মহার্ঘ ভাতা প্রদান করা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা আরও দাবি করেন, বর্তমানে তারা রেগা শ্রমিকদের থেকেও অনেক কম মজুরিতে দায়িত্ব পালন করছেন।

তারা ন্যায্য দাবি পাওয়ার জন্য উচ্চ আদালতের দারস্ত হয়েছিল। উচ্চ আদালত রায় দিয়েছিল তাদের যেন গ্র্যাচুইটি প্রদান করা হয়। পরবর্তী সময় রাজ্য সরকার ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে। তখনো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পক্ষে আদালত রায় দেয়। কিন্তু তারপরও সরকার তাদের ন্যায্য দাবি পূরণ করছে না। অপরদিকে ২০১৭ সাল থেকে ত্রিপুরার সরকারি কর্মচারীদের মত তাদের মহার্ঘ ভাতা মিলছে না। ২০১৭ সালের আগে তাদের মহার্ঘ ভাতার মতো আর্থিক অনুদান বৃদ্ধি করত সরকার। কিন্তু ২০১৭ সাল থেকে তারা বঞ্চনার শিকার। রাষ্ট্রবাদী সরকার পর্যন্ত তাদের আর্থিক অনুদান বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়নি বলে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। পরবর্তী সময় স্মারকলিপিটি তুলে দেন দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য