স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ এপ্রিল :সোমবার দুই দিনের রাজ্য সফরে আসেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার তিনি মোহনপুরের চিন্ময় হরিহর বিদ্যালয় চত্ত্বরে নব নির্মিত সুন্দরীয়া চিন্ময়ী মন্দিরের উদ্বোধন করেন।
মন্দির উদ্বোধনের পর মন্দিরে পূজা দেন মোহন ভাগবত। সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মা, বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ, রাজ পরিবারের সদস্য বিভু কুমারী দেবী, প্রদ্যোৎ কিশোর দেববর্মণ সহ অন্যান্যরা। এইদিন মন্দিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন দুনিয়া এক জায়গায় দাড়িয়ে থাকে না।
দুনিয়া পরিবর্তন হতে থাকে। নিজে স্বচ্ছ ও সঠিক থাকলে পরিস্থিতি কোন কিছু করতে পারবে না। ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে অনেকের মনের মধ্যে ভয় শুরু হয়ে গেছে। তাই ভারতবাসীকে বিভাজন করে ভারতকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

