বাড়িরাজ্যখাদ্য দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় মহাকরণে

খাদ্য দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় মহাকরণে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ এপ্রিল :  শনিবার খাদ্য দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় মহাকরণে। এই পর্যালোচনা সভায় পৌরহিত্য করেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করতে খাদ্য দপ্তর সর্বদা প্রয়াস চালিয়ে যাচ্ছে। অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ ও গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতা এবং পেট্রোপণ্য সহ অত্যাবশ্যকীয় পণ্যের অন্তর্ভুক্তি সরবরাহ সম্পর্কিত বিষয় পর্যালোচনার জন্যই এইদিনের এই সভা করা হয়।

 এই পর্যালোচনা সভায় দপ্তরের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য অধিকারিকরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এইদিন খাদ্য দপ্তরের পর্যালোচনা সভা করা হয়েছে। প্রতি তিন থেকে চার মাস থেকে এই ধরনের পর্যালোচনা সভা করা হয়।

 মধযপ্রাচ্যে যুদ্ধ আবহে রাজ্যে পেট্রো পণ্যের কেমন মজুত রয়েছে তারও পর্যালোচনা করা হয়েছে। রাজ্যের কোন জায়গায় পেট্রোল, ডিজেল কিংবা এলপি গ্যাসের সিলিন্ডারের কোন সঙ্কট নেই বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। পেট্রো পণ্য নিয়ে কোথাও কোন কালোবাজারি হলে দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য