বাড়িরাজ্যট্রান্স অ্যাক্ট ২০২৬ প্রত্যাহারের দাবিতে সরব ট্রান্সজেন্ডাররা

ট্রান্স অ্যাক্ট ২০২৬ প্রত্যাহারের দাবিতে সরব ট্রান্সজেন্ডাররা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ এপ্রিল :  ট্রান্স অ্যাক্ট ২০২৬ প্রত্যাহারের দাবিতে সরব হল রাজ্যের ট্রান্সজেন্ডাররা। শনিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা। ২০১৯ সালে ট্রানজ এক্ট এবং ২০২০ সালে এই আইন বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে ট্রান্সজেন্ডারদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছিল। এরপর থেকে তাদের জীবনযাত্রা একটা স্বাভাবিক গতিতে চলছিল। কিন্তু ২০২৬ সালে আবার নতুন আইন তৈরি হওয়ায় তাদের জীবন ধারায় আবারও অনিশ্চয়তা চলে এলো।

 এই আইন অনুযায়ী সোশ্যাল এবং ফাইনান্সিয়াল গ্রুপের সকলকে বাদ দিয়ে বাকিদের ভেনিস করে দেওয়া হল। যার কারনে আবার অনিশ্চয়তা তৈরি হলো। এই কারণেই ২০২৬ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোচ্চার হল ট্রানজেন্ডাররা। তাদের বক্তব্য সরকার সংশোধনী আনতে চাইছে বিষয়টা ভালো জিনিস। কিন্তু সংশোধনী কমিটিতে যাদেরকে রাখা হয়েছে তাদের মধ্যে ট্রানজেন্ডারদের কাউকে রাখা হবে না এটা কেমন কথা। কারণ তাদের বিষয়টা অন্যদের চাইতে তারাই ভালো বলতে পারবে। তাদের বক্তব্য এক কেবলমাত্র ১৬ দিনের মধ্যে ভারতবর্ষের ইতিহাসে এর আগে কোনো বিল আইনে পরিণত হয়নি। তাদের দাবি সরকার তাদের সঙ্গে আলোচনায় বসে নতুন ভাবে এই আইনে সংশোধনী আনুক। এর প্রতিবাদে শুধুমাত্র ত্রিপুরা নয় দেশজুড়ে পথে নামল ট্রানজেন্ডাররা। শনিবার তারা আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এই আইনের পুনর্বিবেচনার দাবি জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য