বাড়িরাজ্যআগরতলাগা‌মী গাড়ি থেকে আটক নেশা সামগ্রী

আগরতলাগা‌মী গাড়ি থেকে আটক নেশা সামগ্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ এপ্রিল :  তিন দি‌নের মাথায় ফের অ‌বৈধ নেশা জা‌তিয় কফ সিরাফ ধরা পড়ল বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি‌তে।জানা গে‌ছে শ‌নিবার দুপু‌রে গুয়াহা‌টি থে‌কে আগরতলাগা‌মী AS25FC-6316 নম্ব‌রের এক‌টি ছয় চাকার অনলাইন সামগ্রী বোজাই ল‌রি বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি ওয়াচ পো‌ষ্টে পৌছা‌লে গা‌ড়ি‌টি‌তে দলবল নি‌য়ে যথারী‌তি তল্লা‌শি চালান গেট ইনচার্জ নিরঞ্জন দাস।

এ‌তে সামগ্রীর আড়াল থে‌কে দু‌টি কা‌ঠের বা‌ক্সে বত্রিশ হাজার ছয়’শ বোতল অ‌বৈধ নেশা জা‌তিয় এস্কাফ কফ সিরাফ বা‌জেয়াপ্ত হয়।এ‌ কা‌ন্ডে জ‌ড়িত থাকার দা‌য়ে পু‌লিশ ল‌রির চালক ও সহচালক‌কে আটক ক‌রে‌ছে।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে যথাক্রমে ম‌ফিজুল ইসলাম ও সুন‌তি আলী।তা‌দের বা‌ড়ি অস‌মের হা‌জো ও নগাও‌য়ে।পু‌লিশ ধৃত‌দের না‌মে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে।বা‌জেয়াপ্ত নেশা সামগ্রীর কা‌লোবাজারী মুল‌্য অনুমা‌নিক ছয়‌ত্রিশ লক্ষ টাকার মত হ‌বে ব‌লে পু‌লিশ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের রাতভর থানায় আট‌কে রে‌খে টানা জেরার পর র‌বিবার জেলা সি‌জেএম আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য