Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য বহিরাগতদের দ্বারা কলেজে আক্রান্ত ছাত্র, অভিযোগের তীর এভিবিপি-র দিকে

বহিরাগতদের দ্বারা কলেজে আক্রান্ত ছাত্র, অভিযোগের তীর এভিবিপি-র দিকে

বহিরাগতদের দ্বারা কলেজে আক্রান্ত ছাত্র, অভিযোগের তীর এভিবিপি-র দিকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ এপ্রিল : বীর বিক্রম মেমোরিয়াল কলেজ নেশা কারবারি এবং বহিরাগতদের জন্য এক প্রকার ভাবে গুন্ডামির জায়গা হয়ে উঠেছে। এটাই প্রমাণ করলো বৃহস্পতিবার। কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র হিরন দাস এসারমেন্ট জমা দিতে গিয়েছিল এদিন। তখন কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা তন্ময় ঘোষ তাকে বাধা দেয়। তখন সে প্রতিবাদ করলে তন্ময়ের সঙ্গে জিবি বাজার এলাকার অনিক নামে এক দুষ্কৃতিকারী সহ কয়েকজন মদমত্ত অবস্থায় কলেজের ভেতরে প্রবেশ করে হিরনকে ক্লাস থেকে টেনে বের করে অন্য একটি ক্লাসে নিয়ে গিয়ে দরজা জানালা বন্ধ করে রড, খেলার স্ট্যাম, কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধর করে। পরে কোনক্রমে ক্লাস থেকে বের হলেও তার রেহাই হয়নি।

তার পেছনে দৌড়ে গিয়ে কাঠের টুকরো রড দিয়ে মারধর করে দুর্বৃত্ত বাহিনী। কলেজের অধ্যক্ষ বিষয়টি প্রত্যক্ষ করলেও সম্পন্ন নিরব দর্শক ছিলেন তিনি। পরবর্তী সময়ে এলাকাবাসী হীরণকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসলে তার একটি আঙ্গুল ভেঙে গেছে এবং মাথায় আঘাত লেগেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এমনটাই দাবি হিরনের পরিবার এবং এলাকাবাসীর। অভিযুক্ত তন্ময় এবং অনেক সহ বহিরাগতদের গ্রেপ্তারের দাবি তোলা হয় কলেজ টিলা ফাঁড়ির পুলিশের উদ্দেশ্যে। একই সঙ্গে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নিন্দা জানান একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের গুন্ডামির ঘটনার জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha