Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য বিজেপি-র পুলিং এজেন্টকে তিপরা মথা দলের শামিল করতে চাপ, বিচার চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে

বিজেপি-র পুলিং এজেন্টকে তিপরা মথা দলের শামিল করতে চাপ, বিচার চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে

বিজেপি-র পুলিং এজেন্টকে তিপরা মথা দলের শামিল করতে চাপ, বিচার চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ এপ্রিল : ভোট শেষ হতেই বিভিন্নভাবে হুমকি প্রদর্শন দিয়ে জোরজবরদস্তি বিজেপি -র পুলিং এজেন্টকে তিপরা মথা দলে শামিল করতে চাপ সৃষ্টি করে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগটি তুলেছেন পোলিং এজেন্ট সমর চাকমা। জানা যায়, ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের ভোট শেষ হতেই নতুন করে এক বিতর্কের জন্ম নিল। গত ১২ই এপ্রিল নির্বাচনের কাজ শেষে ঘরে ফেরার পথে কুমারঘাট দেওভ্যালি এডিসি ভিলেজ এলাকার বাসিন্দা তথা ৪ নং করমছড়া আসনের বিজেপি-র প্রার্থী বিমল চাকমার ৩০ নং বুথের পোলিং এজেন্ট সমর চাকমাকে হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত হলেন তিপরা মথার স্থানীয় নেতা দজেন্দ্র ত্রিপুরা।

সমর চাকমার অভিযোগ, দজেন্দ্র ত্রিপুরা ও তার অনুগামীরা ওইদিন রাতে তাকে তিপরা মথা দলে যোগ দেওয়ার জন্য চাপ দেন এবং প্রাণনাশের হুমকি দেখান। বিজেপি- র কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মঙ্গলবার দেওভ্যালি এডিসি ভিলেজের  নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমর চাকমা এই অভিযোগ তুলেছেন। তিনি আরো বলেন পূর্বে এই এলাকাতে এমন ঘটনা ঘটেনি। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর  এবং ঊনকোটি জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের নজরে এনে বিষয়টি তুলে ধরেন। এখন দেখার, প্রশাসন এই ব্যাপারে কী ব্যবস্থা নেয়। তবে পাহাড়ে এই সন্ত্রাস ক্রমশ চিন্তায় খেলছে রাজ্যবাসীকে। শান্তি সম্প্রীতি ভেঙে দেওয়ার জন্য এ ধরনের অপপ্রচেষ্টায় লিপ্ত হয়েছে উগ্র কিছু কর্মী সমর্থক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha