Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ভোট গণনার জন্য অগ্রিম নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গেলেন আই জি পি আইপার মনচাক

ভোট গণনার জন্য অগ্রিম নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গেলেন আই জি পি আইপার মনচাক

ভোট গণনার জন্য অগ্রিম নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গেলেন আই জি পি আইপার মনচাক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ এপ্রিল : ১২ এপ্রিল একাধিক ঘটনার সাক্ষী ছিল রাজ্যের পাহাড়ের মানুষ। বিভিন্ন অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধেও। ১৭ এপ্রিল ভোটের ফলাফল প্রকাশ হবে। খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত দুটি আসন যথা ৯ নং এবং ১২ আসনের ভোট গননা। এই গননাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং আইনশৃঙ্খলার বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলবার বিকেলে তিনটায় খোয়াইতে যান নিরাপত্তা বিষয়ক দপ্তরের আই জি পি আইপার মনচাক।

এই দিন পুলিশ সুপারের কার্যালয়ে প্রথমে আই জি-কে পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে ৯ এবং ১২ নং কেন্দ্রের ই ভি এম মেশিন রয়েছে। তাকে কেন্দ্র করে খোয়াই -এর আইনশৃঙ্খলা এবং পুলিশি ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে নিরাপত্তা বিষয়ক দপ্তরের আই জি আইপার মন্চাক খোয়াই সফরে আসেন। এবং তিনি বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখেন। আগামী ১৭ এপ্রিল শুক্রবার এ ডি সি নির্বাচনের ভোট গননা  হবে তারই বিষয় নিয়ে জেলা পুলিশ সুপার বোগাটি জগদীশ্বর রেড্ডি এবং পুলিশ অন্যান্য আধিকারিকদের সাথে আলোচনায় বসেন। আই জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রথমবার রাজ্যে এত শান্তিপূর্ণ ভোট হয়েছে। আগামী ১৭ই এপ্রিল ভোটের ফলাফল। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। পুলিশ, টি এস আর এবং সিআরপিএফ সকলে মানুষের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। ১৭ এপ্রিল যা ফলাফল আসবে সেটা যেন সকলে মেনে নিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখে তার জন্য আহ্বান জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha