Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ১৬ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রীর পৌরহিত্যে বিশেষ অধিবেশন

১৬ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রীর পৌরহিত্যে বিশেষ অধিবেশন

১৬ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রীর পৌরহিত্যে বিশেষ অধিবেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ এপ্রিল : ১৬ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী একটি বিশেষ অধিবেশনের আহ্বান করেছে। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এই কথা বলেন। তিনি বলেন, আগামী ১৬ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী একটি বিশেষ অধিবেশনের আহ্বান করেছে। এই বিশেষ অধিবেশন চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

নারীশক্তি বন্ধন অধীনীয়োগ নামে একটি বিল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সংসদে লোকসভায় পেশ করা হয়েছিল। এরপর এই বিল সংসদের উচ্চকক্ষে অর্থাৎ রাজ্য সভায় ও পাস হয়। এরপর রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর এই বিল আইনে পরিণত হয়। পরে ঠিক হয়েছিল জনগণনার ভিত্তিতে তেত্রিশ শতাংশ মহিলাদের সংরক্ষণ লোকসভা এবং বিধানসভায় কার্যকর হবে। এবারে বিভিন্ন প্রান্ত থেকে মতামত আসছে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে এই মহিলা সংরক্ষণ কার্যকর হবে নাকি আগামী দিনে জনগণনার উপর ভিত্তি করে কার্যকর হবে। এ নিয়ে ১৬ এপ্রিল আলোচনা হবে সংসদে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha