বাড়িরাজ্যবিদ্যুৎ নিগমের উদাসীনতায় অন্ধকারে আছে গ্রামবাসী

বিদ্যুৎ নিগমের উদাসীনতায় অন্ধকারে আছে গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ এপ্রিল : বিদ্যুৎ নিগমের চরম বেহাল দশা। অন্ধকারে দমবন্ধ মহাদেব বাজার ও কানাইলাল হালাম পাড়া এলাকা। জানা যায়, কমলপুর মহকুমার ধনচন্দ্র এডিসি ভিলেজ কাউন্সিলের অন্তর্গত মহাদেব বাজার ও কানাইলাল হালাম পাড়ার বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা কার্যত অচল।

ঘরে ঘরে তার ঝুলছে, কিন্তু বিদ্যুৎ নেই—এ যেন চোখের সামনে পরিষেবার নগ্ন ছবি! এলাকাবাসীরা ক্ষোভে ফুঁসছে, কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই দিনের পর দিন অন্ধকারে ডুবে থাকে পুরো এলাকা। বাজারে ব্যবসা বিপর্যস্ত, ঘরে নিত্য দুর্ভোগ, আর বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনার পরিবর্তে কষ্ট সহ্য করছে।

বারবার অভিযোগ জানানো হলেও বিদ্যুৎ নিগমের কোনো হেলদোল নেই—চরম উদাসীনতা আর দায়িত্বজ্ঞানহীনতায় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এলাকার এক ব্যক্তি জানান প্রতিদিন বিদ্যুৎ নিগমের এসডিওকে ফোন করা হয়। অথচ তারপরেও বিদ্যুৎ সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। এছাড়াও বিভিন্ন সময় আবহাওয়া খারাপ হওয়ার লক্ষণ হলেই বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়ে এলাকায়। প্রশ্ন উঠছে—জনগণের টাকায় চলা এই দপ্তর কি শুধুই নামকাওয়াস্তে? নাকি ইচ্ছাকৃতভাবে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে?

অবিলম্বে সমাধান না হলে রাস্তায় নামবে জনতা—এমনটাই দাবি করলেন এলাকাবাসী। এখন দেখার বিষয় নিগমের হুঁশ, জ্ঞান ফিরে কি না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য