Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য সর্বদলীয় বৈঠক করলেন রিটার্নিং অফিসার

সর্বদলীয় বৈঠক করলেন রিটার্নিং অফিসার

সর্বদলীয় বৈঠক করলেন রিটার্নিং অফিসার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ এপ্রিল : গত ১২ এপ্রিল বিভিন্ন জায়গায় অস্থির পরিবেশের মধ্য দিয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাস রাজ্যের পাহাড়ে অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশ শুধুমাত্র মুখে মুখে। বাস্তবে প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এক উগ্র রাজনৈতিক দলের হাতে ডেকে ডেকে আক্রান্ত হচ্ছে অন্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। মঙ্গলবার সাব্রুম মহকুমা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হল এক সর্বদলীয় বৈঠক। আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবছ এডিসি নির্বাচনের ফলাফল।

ভোট গণনাকে সামনে রেখে প্রশাসনের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে ভোট গণনার দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গণনা প্রক্রিয়া যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে আলোচনা করা হয়। মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার সুমন রক্ষিত জানান, শান্তিপূর্ণভাবে যেন ভোট গণনা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। আজকে বৈঠকে প্রার্থী এবং দলীয় কার্যকর্তাদের অবগত করা হয়েছে কিভাবে গণনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রশাসনিক নিয়মাবলী গুলি যেন প্রত্যেক প্রার্থী এবং কার্যকর্তা মেনে চলে তার জন্য আহ্বান জানানো হয়েছে। সভায় উপস্থিত প্রার্থীরাও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে এবং প্রশাসনকে সহযোগিতা করবে বলে কথা দেন

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha