বাড়িরাজ্যআক্রান্ত ভাইরাল মাধবী

আক্রান্ত ভাইরাল মাধবী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ এপ্রিল : সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মাধবী বিশ্বাসের যোগেন্দ্র নগর স্থিত বাড়িতে অতর্কিত হামলা চালায় দুষ্কৃতিকারীরা। রবিবার মাঝরাতে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় মাধবী এবং তার ছেলেকে। ভাঙচুর চালায় তার বাড়িঘর সহ স্কুটি। স্থানীয়রা উদ্ধার করে তাদের নিয়ে যায় জিবি হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের চিকিৎসা শুরু হয়।

 উল্লেখ্য, গত বছর খানেক ধরে সোশ্যাল মিডিয়ায় অন্যতম ভাইরাল হল মাধবী বিশ্বাস। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মন্ত্রী বিধায়ক সহ পৃষ্ঠা প্রমুখদের বিরুদ্ধে পর্যন্ত মাধবী আঙ্গুল তুলেছেন। রবিবার নির্বাচনের দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাধবী বিস্ফোরক মন্তব্য করেছেন। তারপরেই রাতের বেলা এই হামলা। বর্তমানে তারা চিকিৎসাধীন জিবি হাসপাতালে। খবর লেখা পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন মামলা নেওয়া হয়েছে কিনা জানা নেই। এদিকে মাধবীও মুখ খুলছেন না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য