Monday, August 10, 2026
বাড়ি রাজ্য বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট সহ আটক দুই

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট সহ আটক দুই

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট সহ আটক দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ এপ্রিল : কৈলাসহরে উদ্ধার বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট। আটক দুই যুবক। ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকার সিগারেট সহ একটি সাদা বেলেনো গাড়ি আটক করে কৈলাসহর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটির নম্বর টিআর-০২-এম-০৪০১।  শহরের ডি.কে রোড সংলগ্ন সাইফন মার্কেট এলাকায় অভিযান চালায়।

সেখানেই সন্দেহভাজন গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার হয়। ঘটনায় গাড়ি থেকে দুই যুবককে আটক করা হয়েছে। ধৃতরা হল মাছমারা পেঁচারথল এলাকার বাসিন্দা রাকেশ ভৌমিক এবং তরীফ সরকার। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তারা মাছমারা থেকে কুমারঘাট হয়ে কৈলাসহরে পৌঁছেছিলো।  পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করেছে এবং পুরো চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha