বাড়িরাজ্যটমটম এবং অ্যাম্বুলেন্স এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ

টমটম এবং অ্যাম্বুলেন্স এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ এপ্রিল : সোমবার তেলিয়ামুড়া কড়ইলং এলাকা থেকে বাজারমুখী যাত্রীবাহী সব্জি বোঝাই টমটমের সঙ্গে খোয়াই দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন যাত্রী গুরুতরভাবে আহত হন। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে টমটমটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন সুজিত দেবনাথ, নয়ন দাস, পবন দেবনাথ এবং রমজান মিয়া। ঘটনার পর থেকেই উঠছে গুরুতর অভিযোগ। আহতদের দাবি, অ্যাম্বুলেন্স চালক বিমল দাস মদ্যপ অবস্থায় অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি  চালাচ্ছিলেন, যার ফলেই এই দুর্ঘটনা। আরও চাঞ্চল্যকর তথ্য হল, অ্যাম্বুলেন্সে উপস্থিত ছিলেন চিকিৎসক অনির্বাণ ভৌমিক, যিনি খোয়াই থেকে জরুরি বৈঠক সেরে ফিরছিলেন। এই একই চালক বিমল দাসের বিরুদ্ধে অতীতেও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তেল চুরির অভিযোগ থেকে শুরু করে মদ্যপ অবস্থায় গাড়ি চালনার মতো অপরাধে তাকে পূর্বে বদলি করে উত্তর মহারানী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে মাত্র ২-৩ দিন আগে তাকে পুনরায় তেলিয়ামুড়ায় ফিরিয়ে আনা হয়—আর তার পরেই ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য