বাড়িরাজ্যআত্মঘাতী এক স্কুল পড়ুয়া ছাত্রী

আত্মঘাতী এক স্কুল পড়ুয়া ছাত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ এপ্রিল : ফটিকরায় থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের তারাপুর ৫ নং ওয়ার্ডে আত্মঘাতী এক স্কুল পড়ুয়া ছাত্রী। মৃত ছাত্রীর নাম সানিকা আক্তার ওরফে তানিয়া। সে ফটিকরায় বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল।

রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা যখন বাজারে যায় তখন নির্জনতার সুযোগ নিয়ে সে নিজের ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। পরবর্তী সময় পরিবারের লোকজন বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে তাকে উদ্ধার করে ফটিকরায় প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে দেন। সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য