Friday, August 7, 2026
বাড়ি রাজ্য ইভিএমের গাড়ি ঘিরে বিক্ষোভ, পুলিশ এবং মাথার খন্ড যুদ্ধে ঝড়ল রক্ত

ইভিএমের গাড়ি ঘিরে বিক্ষোভ, পুলিশ এবং মাথার খন্ড যুদ্ধে ঝড়ল রক্ত

ইভিএমের গাড়ি ঘিরে বিক্ষোভ, পুলিশ এবং মাথার খন্ড যুদ্ধে ঝড়ল রক্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ এপ্রিল : ২৭ পূর্ব মহুরীপুর- ভূরাতলী এবং ২৮ শিলাছড়ি-মনু বনকুল কেন্দ্রের দুটি আসনের ভোট কর্মীরা ইভিএম নিয়ে সাব্রুম মহকুমা শাসক অফিসের সামনে আসছিলেন, তখন তিপ্রা মথার কর্মীরা ইভিএম সহ ভোট কর্মীদের বাসের উপর হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। তারপর প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কিন্তু তারা পাল্টা প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে এবং পুলিশ কর্মীদের উপর আক্রমণ চালায়। তখন পুলিশ এবং টিএসআর -এর পক্ষ থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করা হয়। ফলে কয়েকজন তিপ্রা মথা কর্মী আহত হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা। তারপর ইভিএম নিয়ে সুরক্ষিতভাবে ভোট কর্মীরা করা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্টং রুমে পৌঁছায়। খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার না করলেও জানা যায় ঘটনা তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha