স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ এপ্রিল :পুলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে বাধা, বিভিন্ন কারণে উত্তেজনা ছড়িয়ে দেওয়া সহ একাধিক ঘটনার সাক্ষী হল এডিসি নির্বাচন। কোন রাজনৈতিক দল সরাসরি পুনঃভোটের দাবি না করলেও প্রার্থীর পক্ষ থেকে দাবি উঠেছে।
১০ নম্বর পুরাই চাম্পাহাওর কেন্দ্রের দুটি বুথে পুনরায় ভোট চেয়ে লিখিত অভিযোগ জানালো রাজ্যের শাসক দল বিজেপি। এই কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা আমবাসা মহকুমা শাসকের কাছে তিপরা মথার বিরুদ্ধে বুথ দখল এবং জেনারেল ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ এনে এই দুটি বুথে পুনরায় ভোট গ্রহণের জোরালো দাবি জানান বিজেপি মনোনীত প্রার্থী বিমল দেববর্মা।

