বাড়িরাজ্যভোট শেষ হতেই জয় নিয়ে আশাবাদী বিজেপি, তিপরা মথা এবং কংগ্রেস, সাংবাদিক...

ভোট শেষ হতেই জয় নিয়ে আশাবাদী বিজেপি, তিপরা মথা এবং কংগ্রেস, সাংবাদিক সম্মেলন করে ভোটারদের শুভেচ্ছা জানায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ এপ্রিল : রবিবার এডিসি-র সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ভোট কর্মীদের এবং দলের কার্যকর্তাদের অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, বর্তমান সরকার জনজাতি কল্যাণে কাজ করেছে।

এডিসিতে সরকার গড়ে ট্রিপল ইঞ্জিনের সরকার গড়তে চলেছে বলে আশাবাদী তিনি। তিনি বলেন বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যের জনজাতিদের জন্য কাজ করে চলেছে। আগামী দিন ট্রিপল ইঞ্জিনের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদী। তিনি আরো জানিয়েছেন, রবিবার ভোট ঘিরে কিছু বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে। এই ঘটনাগুলি রিটার্নিং অফিসারদের নজরে আনা হয়েছে। রিটার্নিং অফিসারেরা বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদী তিনি।অপরদিকে ত্রিপুরা উপজাতি এলাকার শতাংশ জেলা পরিষদের গত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ভোট পড়েছে অনেক বেশি। এমনটাই জানিয়েছেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। তিনি বলেন এত বেশি পরিমাণ ভোট পড়ার অর্থ হচ্ছে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর বিশ্বাস রেখেছে। সবচেয়ে বেশি ভোট দান করার ক্ষেত্রে উত্তর পূর্বের মধ্যে ত্রিপুরা রাজ্যের একটা বিশেষত্ব রয়েছে।

 এডিসি -র মানুষের এত বেশি পরিমাণে ভোট দেওয়ার অর্থ হচ্ছে তারা তাদের ভবিষ্যৎ কে সুনিশ্চিত করার জন্য ভোট প্রদান করেছে। প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আরো বলেন নির্বাচন সন্ত্রাসের দিক থেকে ত্রিপুরা রাজ্য পশ্চিমবঙ্গ এবং কেরল কে অনুসরণ করে নিয়েছে। এই নির্বাচন সন্ত্রাসের কবল থেকে বের করে আনতে হবে রাজ্য। তিপরা মথাই হোক কিংবা ভারতীয় জনতা পার্টি কিংবা সিপিআইএম কিংবা কংগ্রেস সবকটি রাজনৈতিক দলেই কেবলমাত্র রাজনৈতিক ছত্রছায়ায় থাকার জন্য কিছু কিছু সন্ত্রাসী মিলেমিশে রয়েছে। এদের কোন জাত কিংবা ধর্ম হয় না এরা যে কোন রাজনৈতিক দলে মিশে যেতে পারে যে কোন মুহূর্তে। এই সমস্ত সন্ত্রাসী গুলোকে যেকোনো রাজনৈতিক দলের পক্ষেই সহযোগিতা করা উচিত নয়। প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আরো বলেন অরুণাচল প্রদেশের সীমান্তের সঙ্গে রয়েছে চীনের সীমান্ত। যার কারণে কেন্দ্রীয় সরকার অরুনাচল প্রদেশকে অতিরিক্ত অর্থ বরাদ্দ করে থাকে। যেহেতু ত্রিপুরার সীমান্তের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেই হিসেবে ত্রিপুরা কেও অতিরিক্ত অর্থ বরাদ্দ করা উচিত কেন্দ্রীয় সরকারের। এর জন্য সকলে মিলে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। এদিকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, ইভিএম নিয়ে কংগ্রেসের সন্দেহ এখনো দূর হয়নি। তারপরও রবিবার যে ভোট হয়েছে তাতে ভোটারদের শুভেচ্ছা জানায় কংগ্রেস। মোট ২৭ টি আসনে লড়াই করেছে কংগ্রেস। ২০২১ সালে কংগ্রেস এডিসি নির্বাচনে ২.২৪ শতাংশ ভোট পেয়েছিল। এবার ভোটের হার বিগত বছরের তুলনায় বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আরো বলেন বেশ কিছু ভোট কেন্দ্রে কংগ্রেসের এজেন্টদের প্রবেশ করতে দেয়নি দুষ্কৃতিকারীরা। তারপরেও পাঁচ শতাধিক ভোটকেন্দ্রে পুলিং এজেন্ট দিতে সক্ষম হয়েছে কংগ্রেস। যার সাংগঠনিক সাফল্য বলে মনে করছে কংগ্রেস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য