বাড়িরাজ্যবিজেপি ও তিপরা মথার মধ্যের সংঘর্ষে অস্থিরতা ভোটারদের মধ্যে

বিজেপি ও তিপরা মথার মধ্যের সংঘর্ষে অস্থিরতা ভোটারদের মধ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ এপ্রিল :  ভারতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যেকোনো ভোট গ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের ভেতরে রাজনৈতিক কর্মী-সমর্থকদের জোড়ো হওয়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের সেই সমস্ত আচরণবিধ লন্ডভন্ড করে দিয়ে অস্ত্রের আস্ফালন দেখালো উগ্র রাজনৈতিক কর্মী সমর্থকেরা। বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভেলুয়ারচড়ে সংঘর্ষে জড়াতে দেখা যায় ভারতীয় জনতা পার্টি ও তিপরা মথার উগ্র সমর্থকদের। ভোট কেন্দ্রের সামনে বোমা নিক্ষেপ করার অভিযোগ উঠে।

পরিস্থিতি সামাল দিতে ছুটে যেতে হয় বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনীকে। এদিকে ভোটের দিন রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠতে দেখা গেল গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের দয়াল পাড়াতেও। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সামনেই লাঠি সেটা নিয়ে তেড়ে-ফুঁড়ে ছুটে যেতে দেখা গেল উগ্র সমর্থকদের। এদিকে ২৬ বীর চন্দ্র কলসি কেন্দ্রের চরণ পায় এসবি স্কুলের সামনে দুটি বোমা নিক্ষেপ করার অভিযোগ ওঠে। রাস্তার মধ্যেই বোমার ফেটে যাওয়া অংশ পড়ে থাকতে দেখা যায়। রাস্তার পাশে বেশ কয়েকটি বাইক ভাঙচুর অবস্থায় পড়ে থাকতেও দেখা যায়।

একজন বয়স্ক লোক জানিয়েছেন ৩০-৪০ জনের মতো বাইক নিয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে ছুটে আসে। তারা ভাগ ভাগ বললে আমজনতা দোকান ফেলে পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদারের নেতৃত্বে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পুরো এলাকা ঘিরে ফেলে। রাস্তায় মাইকিং করে। এদিকে মান্দাই পুলিনপুর  কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী রাজেশ দেববর্মার গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তিপরা মথার উগ্র সমর্থকদের বিরুদ্ধে। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পশ্চিম জেলার পুলিশ সুপারকেও দেখা যায় সেখানে। এডিসি নির্বাচনে অস্ত্রের আস্ফালনকারীদের দাদাগিরি অব্যাহত রইল। প্রশাসনের উপস্থিতিতে এমন কাণ্ডকারখানা অবাক করে দিল সকলকেই।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য