বাড়িরাজ্যবছরের অন্তিম লগ্নে নিগমের অভিযান অব্যাহত

বছরের অন্তিম লগ্নে নিগমের অভিযান অব্যাহত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ এপ্রিল :  বছরের অন্তিম লগ্নে যখন ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে ক্ষুধার তখন অমানবিকভাবে শহরে অভিযানে নামল আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স। ফুটপাত দখল মুক্ত করতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা শকুন্তলা রোড ও সেন্ট্রাল রোডে অভিযান চালায় রবিবার। বিগত বছরগুলিতে আগরতলা শকুন্তলা রোডে চৈত্র মেলার আয়োজন হতো। এ বছর চৈত্র মেলায় আয়োজন হয়েছে রাজধানীর শিশু উদ্যানে। যেসব ব্যবসায়ীরা টিকিট পেয়েছেন তারা দোকান নিয়ে বসার সুযোগ পেয়েছেন।

 কিন্তু শত শত ব্যবসায়ী চৈত্র মেলায় বসার সুযোগ না পেয়ে সরঞ্জাম সাজিয়ে বসে ছিল শকুন্তলা রোড এবং সেন্ট্রাল রোডে। রবিবার দুপুরে যখন বাজার জমে উঠেছিল তখন আচমকা অভিযান চালায় নিগম। রাস্তার পাশে পেটের তাগিদে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের মাফ করেননি তারা। অমানবিকভাবে তাদের সরঞ্জাম গাড়িতে তুলে নিয়ে। এদিকে শহরের মধ্যে কিছু প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাস্তাঘাট দখল করে জামা কাপড় বিক্রি করছিলেন। তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে নিগম। তাদের জামা কাপড় গাড়িতে তুলে নেয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নিগমের টাস্কফোর্স। কারণ সন্ধ্যার পর শহরের মধ্যে রাস্তা দিয়ে চলাচল করার মতো অবস্থা নেই বলার চলে।

 চৈত্র মেলা শুরু হওয়ার পর শহরে ভিড় বেড়েছে। সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের সরঞ্জামের কারণে শহরের শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমহনী সহ অন্যান্য এলাকায় ভিড় বাড়ছে। এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকদের একাধিকবার সচেতন করা হলো তারা নিজেদের রোজগারের তাগিদে পথচারীদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না গ্রহণ করলে এ ধরনের নাটক মঞ্চ দিনের পর দিন চলবে। অথচ কোন কার্যকরী ব্যবস্থা সামনে আসবে না। রবিবার এই অভিযানের পর শকুন্তলা রোড এবং সেন্ট্রাল রোড শোনশান হয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য