বাড়িরাজ্যভোটকেন্দ্র চত্বর উত্তপ্ত, বহিরাগতরা এসে গুলি চালায় বলে অভিযোগ

ভোটকেন্দ্র চত্বর উত্তপ্ত, বহিরাগতরা এসে গুলি চালায় বলে অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ এপ্রিল :  ভোটের শেষ লগ্নে ১১ মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের দীনদয়াল পাড়া বিদ্যালয় সংলগ্ন এলাকায় আচমকাই তৈরি হয় চরম উত্তেজনা, যা মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয়। কয়েকটি গাড়িতে করে একদল বহিরাগত দুষ্কৃতীর প্রবেশ এলাকায়। তারপরই শুরু হয় অশান্তি। অভিযোগ, পরিকল্পিতভাবেই এলাকায় ঢুকে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালানো হয়। স্থানীয় তিপ্রা মথা কর্মীরা বাঁধা দিতে এগিয়ে আসতেই উত্তেজনা চরমে পৌঁছে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে।

পালানোর সময় গাড়ি থেকে নির্বিচারে গুলি চালানো হয় স্থানীয় যুবক সায়ণ দেববর্মার উপর। মুহূর্তে আতঙ্কে স্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণপুর থানার পুলিশ। ওসি আশীষ সরকারের নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আপাতত উত্তেজনা প্রশমিত করা সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের। তবে পুরো ঘটনার বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি পুলিশের। ওসি আশীষ সরকার জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তথ্য এখনও স্পষ্ট নয়, তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। এই ঘটনায় উত্তর মহারানী জুড়ে ছড়িয়েছে উদ্বেগ। ভোটের দিনে এমন দুঃসাহসিক ঘটনা নিয়ে  উদ্বেগ বাড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য