বাড়িরাজ্যপ্রাক্তন বিধায়ককে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, আহত পিজি

প্রাক্তন বিধায়ককে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, আহত পিজি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ এপ্রিল :  শাসকদলের দুষ্কৃতিকারীদের গাড়ির ধাক্কায় দুর্ঘটনায় পড়লেন প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী এবং তার পিজি বলে অভিযোগ। ঘটনা তৈইছামা এলাকায়। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে কলাছড়া হাসপাতালে। ঘটনার বিবরণ জানা যায়, রবিবার ৩৯ মনুবিধান সভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী তাঁর সিকিউরিটি গার্ডকে সঙ্গে নিয়ে সকাল প্রায় ১১ টা নাগাদ তৈইছামা একটি বুথে যাওয়ার সময় TR 08 D 0572 নাম্বারের একটি গাড়ি তাকে এবং তাঁর সিকিউরিটি গার্ড সহ বাইকে সজোড়ে ধাক্কা দেয়।

এতে প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী এবং তাঁর সিকিউরিটি গার্ড মাটিতে লুটিয়ে পড়েন এবং আহত হয়। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন খবর পেয়ে প্রাক্তন বিধায়ক এবং তাঁর সিকিউরিটি গার্ডকে কলাছাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা চলছে। আহত সিকিউরিটি গার্ডের নাম রমণী ত্রিপুরা, বয়স ৪৬। বাড়ী সাত চাঁদ ছনখোলা পাড়া। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী সরাসরি বিজেপির দিকে আঙ্গুল তুলে অভিযোগ করেন বিজেপি-র দুষ্কৃতিকারীরা তাদের উপর এভাবে আক্রমণ সংঘটিত করে। ইচ্ছাকৃতভাবে প্রাণে মারার জন্য এই আক্রমণ বলে দাবি করেন প্রভাত চৌধুরী। তিনি আরো বলেন বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনবেন। পরে আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন ২৭ পূর্ব মুহুরীপুর ভূরাতলী কেন্দ্র বামফ্রন্টের মনোনীত প্রার্থী বার্জুং ত্রিপুরা সহ অনান্য নেতৃত্ব। ঘটনা তদন্তে মনু বাজার থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য