স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ এপ্রিল: জোর যার মুলুক তার! মন্ত্রী সান্তনা চাকমা এক যুবকের সঙ্গে অমানবিক আচরণ করেছেন। এর প্রতিবাদে মন্ত্রী সান্তনা চাকমাকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করার জন্য দাবি করল বাম শ্রমিক সংগঠন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই দাবি করার পাশাপাশি শুক্রবার শ্রম দপ্তর ঘেরাও করল বামেরা। এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে মন্ত্রী সান্তনা চাকমার শাস্তির দাবি তোলেন সংগঠনের নেতৃত্ব ও কর্মকর্তারা।
উপস্থিত সংগঠনের নেতৃত্ব অমল চক্রবর্তী বলেন, পেঁচারথলে মন্ত্রী সান্তনা চাকমা শারীরিক আক্রমণ সংগঠিত করে এক অটো চালকের উপর। এটা রাজ্যের জন্য অত্যন্ত লজ্জার। এর আগে এমন হয়েছে বলে জানা নেই। এ ধরনের ঘটনার জন্য অবিলম্বে মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। মন্ত্রী তাঁর নিজের প্রটোকল না মেনে এ ধরনের নিন্দা জনক ঘটনা সংগঠিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি শ্রম দপ্তরের কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে মন্ত্রিসভা থেকে সান্তনা চাকমাকে বরখাস্ত করার জন্য দাবী করছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখা। আরো বলেন একজন মন্ত্রীর এই ধরনের আচরণ যাতে গোটা রাজ্যবাসীর নজরে আসে এবং ধিক্কার জানায়, তার জন্য দাবি করা হচ্ছে।

