Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য বিগত বছরের মত এবছরও জলের কারণে জন্ডিসের প্রাদুর্ভাব স্মার্ট সিটিতে

বিগত বছরের মত এবছরও জলের কারণে জন্ডিসের প্রাদুর্ভাব স্মার্ট সিটিতে

বিগত বছরের মত এবছরও জলের কারণে জন্ডিসের প্রাদুর্ভাব স্মার্ট সিটিতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ এপ্রিল : বিগত বছরের মত এ বছরও জলের কারণে জন্ডিসের প্রাদুর্ভাব স্মার্ট সিটিতে। শহরের অন্যতম জনবহুল এলাকা রামনগর ১ নং এলাকায় দেখা দিয়েছে জণ্ডিসের প্রাদুর্ভাব। জন্ডিসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ আগরতলা পুর নিগম কর্তৃক অপরিশোধিত পানীয় জল সরবরাহের ফলে এলাকার লোকজন জন্ডিসে আক্রান্ত হচ্ছে। এই বিষয়ে জানার পর বৃহস্পতিবার জন্ডিসে আক্রান্তদের বাড়িতে যান মেয়র দীপক মজুমদার। জন্ডিসে আক্রান্তদের হাতে তুলে দেন ফল।

এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার জানান আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের কিছু মানুষ জন্ডিসে আক্রান্ত হয়েছে। তাই তাদের বাড়িতে গিয়ে জন্ডিসে আক্রান্তদের সাথে কথা বলেছেন। কথা বলে জানা গেছে তাদের বাড়িতে যে জল সরবরাহ করা হচ্ছে সেই গুলি পরিষ্কার। জন্ডিস একটা জল বাহিত রোগ। তাই জল বোর্ডের সাথেও কথা বলা হয়েছে। জন্ডিসে আক্রান্তরা ইতিমধ্যে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। তিনি জন্ডিসে আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেন। তবে পানীয় জল পরিশোধন নিয়ে যথেষ্ট সংশোধন থেকে যাচ্ছে সাধারণ মানুষের মনে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha