Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য জিবি হাসপাতাল থেকে কয়েদি পালিয়ে যাওয়ার সময় আটক

জিবি হাসপাতাল থেকে কয়েদি পালিয়ে যাওয়ার সময় আটক

জিবি হাসপাতাল থেকে কয়েদি পালিয়ে যাওয়ার সময় আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ এপ্রিল : আবারো পুলিশের চরম দুর্বলতা সামনে এসেছে!কেন্দ্রীয় সংশোধনাগারের এক কয়েদি জিবি হাসপাতালে ডাক্তার দেখানোর সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অবশেষে স্থানীয়রা তাকে আটক করে পুনরায় পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার বিবরনে পুলিশ কর্মীদের কাছ থেকে জানা যায়, ধৃত কয়েদীর নাম সজল চন্দ্র ঋষি দাস।

 দু-তিন মাস আগে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে আটক হয়েছিল সে। বৃহস্পতিবার হাসপাতালে তাকে ডাক্তার দেখানোর জন্য আনা হয়। তখন তাকে চেম্বারে নিয়ে যাওয়ার পর আচমকা সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তী সময় তাকে আটক করা হয়েছে। সে মানসিক রোগী। এদিকে ধৃত কয়েদির কাছ থেকে জানা যায় তার বাড়ি বাংলাদেশ কসবায়। প্রশ্ন হলো, কয়েদি আটক করতে পেরে পুলিশ বারবারই কেন দাবি করছে সে মানসিক রোগী? নিজেদের দুর্বলতা ঢাকতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কিনা সেটাই এখন বড় বিষয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha