Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার, অথচ চোরের নাগাল পাচ্ছে না পুলিশ

৩৬ টি মোবাইল ফোন উদ্ধার, অথচ চোরের নাগাল পাচ্ছে না পুলিশ

৩৬ টি মোবাইল ফোন উদ্ধার, অথচ চোরের নাগাল পাচ্ছে না পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ এপ্রিল :  আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হল আমতলী থানার পুলিশ। অথচ চোরকে আটক করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে আমতলী থানার পুলিশ। বুধবার পুলিশ মোবাইল গুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়।

আমতলী থানার ওসি পরিতোষ দাস জানান, সি.ই.আই.আর পোর্টাল ব্যবহার করে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলির মধ্যে নতুন সিম কার্ড লাগানোর পর লোকেশন ট্র্যাক করে মোবাইল ফোনগুলি আটক করেছে পুলিশ। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে জালে তুলতে পারেনি। সনাক্ত করার জন্য চেষ্টা জারি রেখেছে। কিন্তু প্রশ্ন হল যাদের কাছ থেকে মোবাইল ফোনগুলি আটক করা হয়েছে তারা কিভাবে এবং কার মারফত মোবাইল ফোনগুলি ক্রয় করেছে সেটা পুলিশ বের করতে পারছে না বললে এক প্রকার ভাবে ভুল হবে। তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে করলে পুলিশ প্রকৃত চোরদেরও জালে তুলতে সক্ষম হতো বলে মনে করছে সচেতন নাগরিক মহল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha