Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত এক ব্যক্তি

বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত এক ব্যক্তি

বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত এক ব্যক্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ এপ্রিল : সোনামুড়ায় বিদ্যুৎ নিগমের চরম গাফিলতির মাসুল দিতে হলো এক ব্যক্তিকে। বাড়ির উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতিক তারের স্পর্শে এসে গুরুতর আহত হলেন ৫৪ বছর বয়সী কবির ইসলাম। ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার অন্তর্গত দুর্লভ নারায়ণ এলাকায়। আহত ব্যক্তি বর্তমানে তিনি মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে খবর, বুধবার সকালে নিজের ঘরের টিনের চালের উপর উঠে কাজ করার সময় কবির ইসলামের অসাবধানতাবশত মাথার উপর থাকা উচ্চক্ষমতাসম্পন্ন ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে চলে আসেন। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন তিনি। বিকট শব্দ এবং চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় মেলাঘর হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে তার শরীরে বেশ কিছু  জায়গায় আঘাত লেগেছে। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।   

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha