Monday, August 10, 2026
বাড়ি রাজ্য ভোট সামগ্রী নিয়ে কেন্দ্রে রওনা দিলেন ভোটকর্মীরা

ভোট সামগ্রী নিয়ে কেন্দ্রে রওনা দিলেন ভোটকর্মীরা

ভোট সামগ্রী নিয়ে কেন্দ্রে রওনা দিলেন ভোটকর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ এপ্রিল : ধর্মনগর সরকারি দ্বাদশমান বালিকা বিদ্যালয় থেকে বুধবার ৫৬ নং ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে নিযুক্ত ভোটকর্মীরা ভোট সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। ৯ এপ্রিল সকাল ৭ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। ভোট চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

এই উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৬,১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২,৩৮০ জন এবং মহিলা ভোটার ২৩,৭৬৩ জন। মোট ৫৫টি পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১১ টি মডেল পোলিং স্টেশন এবং ১১ টি সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এই তথ্য জানিয়েছেন, ৫৬ নং ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক দেবযানী চৌধুরী এবং জেলা শাসক চান্দেনী চন্দন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha