স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ এপ্রিল : বুধবার খোয়াই চাম্পাহাওর এলাকায় তিপরা মথার মনোনীত প্রার্থীর হয়ে ভোট প্রচারে গেলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। হেলিকপ্টার দিয়ে উড়ে মুকুটহীন রাজা এদিন নির্বাচনী প্রচারে যান। এদিনের নির্বাচনী প্রচারে শুরুতেই প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এডিসি থেকে ট্রাইবেল শব্দ সরিয়ে দিয়ে দখল করতে চাইছে। মুখ্যমন্ত্রীর কাছে অনেক পয়সা আছে বলে তিনি ভাবছেন তিনি জয়ী হবেন। অপরদিকে রয়েছে আপনাদের রাজা।
যে জনজাতিদের জন্য লড়াই করছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার পার্টি পাওয়ার এবং অপরদিক থেকে রাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের জাতি পাওয়ার লড়াই করছে। কিন্তু রাজা জনজাতিদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। তাই আসন্ন এডিসি নির্বাচনে এই পার্টি পাওয়ারকে পরাজিত করবে জাতি পাওয়ার। আসন্ন এডিসি নির্বাচনে গোটা দেশবাসীকে দেখানো হবে তিপ্রাসা রাজা সঙ্গে আছে এবং দুনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দলকে পরাজিত করেছে তিপ্রাসারা। অপরদিকে ১২ রামচন্দ্রঘাটে জেমস দেববর্মার সমর্থনে আয়োজিত নির্বাচনী প্রচারে অংশ নেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। বক্তব্য রেখে বলেন, মুখ্যমন্ত্রী বলছেন সবাইকে নিয়ে এডিসি হবে। কিন্তু না মুখ্যমন্ত্রী ডাক্তার প্রফেসর মানিক সাহা, এডিসি হলো ত্রিপুরা ট্রাইবেল অটোনোমাস এরিয়া কাউন্সিল। মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা আরো বলছেন ১০০ বছরেও ককবরক ভাষা রোমান হরফে দেওয়া হবে না।
কিন্তু আপনি বলেছিলেন রাজতন্ত্র শেষ। এখন গণতন্ত্র চলছে। তাহলে কেন আপনি রাজার মতো কথা বলছেন ? গত ১০ বছরে কেন ভিলেজ কমিটির নির্বাচন করতে পারেননি ? প্রদ্যোত আরো বলেন, বিজেপির নেতৃত্ব ফোন করে বলেন মানিক সাহা বলেছিলেন বিজেপি ক্ষমতায় আসার পর সিপিআইএম নেতৃত্বদের চার্জশিট করবেন। অথচ এখন পর্যন্ত একজন সিপিআইএম নেতৃত্বকে চার্জশিট করেনি মানিক সাহা। বরং, শরিক দলকে মারধর করছে। সুতরাং তাদের লড়াই বুকুমবরার বিরুদ্ধে। প্রদ্যোত আরো বলেন, মুখ্যমন্ত্রী ভুল করেছে বোবাগ্রা সঙ্গে লড়াই করে। এর জবাব আগামী ১২ এপ্রিল দেবে তিপ্রাসা। মানিক সাহার যে মুখ্যমন্ত্রীর অহংকার রয়েছে সেটা ভেঙে চুরমাচুর করে দেবে। মানিক সাহা গালি দিয়ে সমস্যা সৃষ্টি করেন নি, অসম্মান করেও সমস্যা সৃষ্টি করেন নি, কিন্তু চ্যালেঞ্জ করে বড় সমস্যা সৃষ্টি করেছেন। এভাবেই মুকুটহীন রাজা এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে চ্যালেঞ্জ করলেন। আয়োজিত এ দিনের কর্মসূচিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মঞ্চে এছাড়াও উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী সহ প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, রাজেশ্বর দেববর্মা সহ অন্যান্যরা।

