বাড়িরাজ্যচুরি যাওয়া সামগ্রী সহ আটক সাত

চুরি যাওয়া সামগ্রী সহ আটক সাত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ এপ্রিল :  একদিকে নেশা কারবারিদের উপদ্রুপ, অপরদিকে তাদের কারণেই চুরির উপদ্রব বাড়ছে স্মার্ট সিটিতে। এক প্রকার ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে শহরের মধ্যে পরিস্থিতি। সরাসরি মহিলারা পর্যন্ত এই চুরির অভিযোগে গ্রেফতার হচ্ছে।

এবার চুরি যাওয়া সামগ্রী সহ চোরের দলকে জালে তুলতে সক্ষম হল পশ্চিম আগরতলা থানার পুলিশ। রবিবার সদর মহকুমার পুলিস আধিকারিক পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাম নগর ৪ নং রোড এলাকার বাসিন্দা সুরজিত চক্রবর্তী শনিবার পশ্চিম আগরতলা থানায় একটি চুরির মামলা দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমে পশ্চিম আগরতলা থানার পুলিশ দুই জনকে সন্দেহ জনক আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর পর আরও চার পাঁচ জনের নাম পাওয়া যায়।

যথারীতি তাদেরকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় সুরজিত চক্রবর্তীর বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার। রবিবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। তবে নেশার বাড়বাড়ান্ত যতদিন না পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে মহকুমা পুলিশ প্রশাসন ততদিন পর্যন্ত শহরের পরিস্থিতি ক্রমশ উদ্বিগ্ন করে রাখবে তারা। কারণ আশেপাশে শহরতলী এলাকার নেশার কারবারীরা পর্যন্ত প্রতিদিন দুপুরের পর আগরতলা শহরে আসর বসিয়ে হাজার হাজার যুবকের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে শহর এলাকার কোন এলাকাগুলির মধ্যে নেশা কারবারিদের উপদ্রব বেশি সেটা পুলিশের কাছে তালিকা রয়েছে। কিন্তু পুলিশ কোন এক অদৃশ্য কারণে তাদের হাতছাড়া করে রেখেছে। পুলিশ প্রশাসনের নজর দারির চূড়ান্ত অভাব লক্ষ্য করা যাচ্ছে শহরে এলাকায়। এক প্রকার ভাবে পুলিশের কারণে শেল্টার পাচ্ছে এই ধরনের চোর নেশা কারবারি থেকে শুরু করে দুর্বৃত্তরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য