স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ এপ্রিল : সিপাহিজলা অভয়ারণ্যের জঙ্গল থেকে উদ্ধার পচা গলা মৃতদেহ। স্থানীয় কিছু লোক বুধবার বিকেলে মৃতদেহটি দেখতে পায় অভয়ারণ্যের জঙ্গলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ এবং ফরেন্সিক টিম। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে পুলিশের ধারণা কয়েকদিন আগেই মৃত্যু হতে পারে। তবে কিভাবে মৃত্যু হয়েছে সেটা নিয়ে ধোয়াশায় পুলিশ।
তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছে, সিপাহীজলা অভয়ারণ্যের রাস্তা থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার ভেতরে গভীর জঙ্গলে উদ্ধার পচা গলা দেহটি পাওয়া গেছে। এলাকায় কোন নিখোঁজ ডায়েরি নেই। কেউ কেউ আবার গুঞ্জন শুরু করেছে হয়তো কোন জন্তু জানোয়ার দ্বারা নৃশংসভাবে মৃত্যু হয়েছে তার। এমনকি সিপাহী জলা অভয়ারণ্যের ভেতর কিভাবে এই ব্যক্তি প্রবেশ করেছেন সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে?
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান