Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য মন্ত্রিসভায় থেকেও বিরোধী দলের ভূমিকা পালন করছে তিপরা মথা : মুখ্যমন্ত্রী

মন্ত্রিসভায় থেকেও বিরোধী দলের ভূমিকা পালন করছে তিপরা মথা : মুখ্যমন্ত্রী

মন্ত্রিসভায় থেকেও বিরোধী দলের ভূমিকা পালন করছে তিপরা মথা : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ এপ্রিল : বুধবার বীরচন্দ্রনগর-কলসী কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং এর সমর্থনে এক নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য সহ আরো অনেকেই। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা একেবারে সরাসরি তিপরা মথার উপর ক্ষোভ উপরে দেন। মুখ্যমন্ত্রী বলেন সরকারে থেকেও বিরোধী দলের ভূমিকা পালন করছে তিপরা মথা।

 এমনকি বিধানসভার ভেতরে ও তারা সরকারের বিরুদ্ধে কথা বলে। তিপরা মথা বারবার বিভ্রান্ত করে চলেছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে। তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট চান না। আবার এই জোট ধর্ম পালন করার জন্য তারা দিল্লিতে গিয়ে এই ঘর থেকে ওই ঘর দৌড় শুরু করেন।

আসন সম্প্রতার বিষয়টিও এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর কণ্ঠে। বলেন তাদের সঙ্গে আসন সংখ্যা যখন রাজি হয়নি ভারতীয় জনতা পার্টি তখনই তারা হিংসার আশ্রয় নিতে শুরু করে। উদাহরণস্বরূপ তিনি বুধবার সকালে ভোটে যাওয়া কমলপুর মহকুমার লাম্বু এলাকার ঘটনাটি উত্থাপন করেন। যেখানে ভাঙচুর করা হয়েছিল বিধায়ক মনোজ কান্তি দেবের গাড়িও। এদিন লক্ষীছড়া স্কুল মাঠে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জিব রিয়াং এর সমর্থনে আয়োজিত এই নির্বাচনী জনসভায় ৪২ পরিবারের ১৫৩ জন ভোটার তিপ্রা মথা ও সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। উপস্থিত মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা দলত্যাগীদের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha