বাড়িরাজ্যবেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিভাবকের

বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিভাবকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মার্চ : স্কুল পড়ুয়া শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চন মালা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বিবেক আলোক শিশু তীর্থ ইংরেজি মাধ্যম বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। বেসরকারি বিদ্যালয়টির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সোমবার সকালে। এদিন সকালে একই এলাকার রাজিব ভট্টাচার্যের ছেলে শিবম ভট্টাচার্য পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, কিন্তু তাতে দেখা যায় সে ক্লাসের তৃতীয় স্থান অধিকার করেছে।

 যেখানে তার প্রথম স্থান অধিকার করার কথা ছিল। এই ফলাফল দেখে শিবম ভট্টাচার্যের অভিভাবকদের মনে সন্দেহের দানা বাধে, আর তখনই  অভিভাবকরা বিদ্যালয়ে প্রবেশ করে সব কিছু খতিয়ে দেখার পর আসল রহস্য উদঘাটন হয়। শিশুটি সর্বমোট নম্বর পেয়েছিল ৬৫১.৫ । আর সেই জায়গায় তার মার্কশিটে দেওয়া হয় ৫৮৮.৫ । মার্কশিটের কারচুপি ধরা পড়ার পর স্কুলের অধ্যক্ষ শ্রীফল শীল বলেন তাদের ভুল হয়েছে। পরবর্তী সময় ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই ছাত্রের ফলাফল কারচুপির ঘটনায় শিবম ভট্টাচার্যের অভিভাবকরা সহ এলাকার অন্যান্য অভিভাবকরা ক্ষুব্দ হয়ে প্রতিবাদ করতে থাকে। শিবম ভট্টাচার্যর বাবা রাজিব ভট্টাচার্য অভিযোগ তুলেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এই ঘটনা সংঘটিত করেছে। তিনি আরো জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই বেসরকারি স্কুলটি সরকারি খাস জায়গায় অবৈধভাবে বেদখল করে স্কুল পরিচালনা করছে, যার নেতৃত্ব দিচ্ছে বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রীফল শীল। অভিযোগ বিদ্যালয়ের প্রকৃত জায়গা হল পার্শ্ববর্তী নদীর পাশে, কিন্তু তারা এতদিন ধরে সরকারি খাস জমিটির বেদখল করে আছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য