বাড়িরাজ্যবিজেপি প্রার্থীকে ঢুকতে বাধা দেওয়া ঘিরে উত্তপ্ত

বিজেপি প্রার্থীকে ঢুকতে বাধা দেওয়া ঘিরে উত্তপ্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মার্চ : আসন্ন এডিসি নির্বাচনে তেলিয়ামুড়া-মহারাণীপুর কেন্দ্রের নবঞ্জয় পাড়ায় বিজেপি প্রার্থীকে ঢুকতে বাধা দেওয়া ঘিরে উত্তপ্ত হয়ে উঠে রবিবার। এদিনতেলিয়ামুড়া-মহারানীপুর কেন্দ্রের নবঞ্জয় পাড়ায় ভোট প্রচারে সন্মুখ সমরে বিজেপি ও তিপ্রা মথা।

পুলিশের হস্তক্ষেপে দ্রুত নিয়ন্ত্রনে চলে আসে পরিস্থিতি। জানা যায় রবিবার তেলিয়ামুড়া-মহারানীপুর কেন্দ্রের নবঞ্জয় পাড়ায় দলীয় কর্মীদের সাথে নিয়ে ভোট প্রচারে বের হন তিপ্রা মথা দলের প্রার্থী উৎপল দেববর্মা ও বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়া। এলাকায় ভোট প্রচার করতে করতে একটা সময় উভয় দলের কর্মী সমর্থকরা সামনা সামনি চলে আসে।

তখন উভয় দলের কর্মী সমর্থকরা একে অপরের বিরুদ্ধে গো-ব্যাক স্লোগান দিতে থাকে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। তিপ্রা মথার অভিযোগ তাদের ভোট প্রচারে বাধা দান করেছে বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়া সহ দলের কর্মী সমর্থকরা। অপরদিকে বিজেপির অভিযোগ তাদের প্রচারে বাধা দান করেছে তিপ্রা মথা। প্রার্থীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান তুলে। যদিও পুলিশের হস্তক্ষেপে এইদিন দ্রুত নিয়ন্ত্রনে চলে আসে পরিস্থিতি। এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নি। পুলিশ বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়াকে নিরাপদে এলাকা থেকে বের করে নিয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য