Friday, August 14, 2026
বাড়ি জাতীয় এনএফ রেলের অধীন আরপিএফ-এর অভিযানে বাজেয়াপ্ত ১.৯৩ কোটি টাকার বেশি মূল্যের সামগ্রী, গ্রেফতার ৩৭

এনএফ রেলের অধীন আরপিএফ-এর অভিযানে বাজেয়াপ্ত ১.৯৩ কোটি টাকার বেশি মূল্যের সামগ্রী, গ্রেফতার ৩৭

এনএফ রেলের অধীন আরপিএফ-এর অভিযানে বাজেয়াপ্ত ১.৯৩ কোটি টাকার বেশি মূল্যের সামগ্রী, গ্রেফতার ৩৭

গুয়াহাটি, ২৯ মাৰ্চ (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন আরপিএফ গত ২৪ মার্চ গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি, কামাখ্যা, হোজাই, আগরতলা, সামসি এবং নিউ বঙাইগাঁও রেলস্টেশন ও ট্রেনগুলিতে পরিচালিত ধারাবাহিক অভিযানে ১.৯৩ কোটি টাকার বেশি মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করেছে।

আজ রবিবার এক প্রেস বার্তায় এ ধকর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, গুয়াহাটির আরপিফ গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ট্রেন নং ১৫৯৩৩ ডাউন থেকে এক নাবালক শিশুকে উদ্ধার করে এবং তার যথাযথ যত্ন ও সুরক্ষার লক্ষ্যে ‘রেলওয়ে চাইল্ড লাইন’-এর মাধ্যমে তাকে নিরাপদে ‘শিশুকল্যাণ কমিটি’-র কাছে নিরাপদে হস্তান্তর করেছ।

আরেকটি উল্লেখযোগ্য অভিযানে রেলওয়ে সুরক্ষা বাহিনীর নেতৃত্বে কাটিহারের সিআইবি-র একটি দল সামসি রেলওয়ে স্টেশন থেকে ১৪টি অবৈধ ই-টিকিট সহ এক দালালকে গ্রেফতার করেছে। এই টিকিটগুলোর মূল্য ৬১,৭০০ টাকার বেশি। পাশাপাশি রেলওয়ে সুরক্ষা বাহিনীর দলগুলো গাঁজা ও মদ সহ বিভিন্ন নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে এবং অবৈধ অস্ত্র রাখা ও মাদকদ্রব্য সেবন সংক্রান্ত একটি ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

২৬ মার্চ পর্যন্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে বিভিন্ন স্টেশন ও ট্রেনে ব্যাপক অভিযানে ২৬৮.৮২ কেজি গাঁজা উদ্ধার করেছে। পাশাপাশি সিগারেট, কফসিরাপ, হেরোইন, ১,২০০ কেজি পোস্তদানা এবং মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলির সম্মিলিত মূল্য ১.৯১ কোটির বেশি টাকা। এই অভিযানে মোট ৩৭ জনকে গ্রেফতার এবং আটক করা হয়েছে। এছাড়া একটি মামলায় নগদ ৭.৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত মামলায় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুটি সক্রিয় কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।

চুরি সংক্রান্ত মামলায় আট অপরাধীকে আটক করা হয়েছে। তাদের হেফাজত থেকে সাতটি মোবাইল ফোন এবং একটি ট্রলি ব্যাগ (মোট মূল্য ৮৬ হাজার টাকা) উদ্ধার করা হয়েছে। অবৈধ টিকিটিং কার্যকলাপের বিরুদ্ধে অভিযানে দুই দালালকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৬টি টিকিট (মূল্য ৬৩,৬৬৮ টাকা) বাজেয়াপ্ত করা হয়েছে। এ সমস্ত সম্মিলিত প্রচেষ্টার ফলে মোট উদ্ধার ও রাজস্বের পরিমাণ প্রায় ১.৯৩ কোটির বেশি টাকায় পৌঁছেছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha