স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মার্চ : উত্তর চড়িলাম ফকিরামুড়া জামে মসজিদ কমিটির অন্যায়ের বিরুদ্ধে বিচার চাইলেন অসহায় স্বামীহারা মহিলা জাহেরা খাতুন। দুই দুইবার ফকিরা মুড়া জামে মসজিদ কমিটির কর্মকর্তারা তার বাড়ির দুটো অনুষ্ঠান মেয়ের বিয়ে এবং সরকার থেকে পাওয়া ঘর যাত্রায় কথা দিয়েও যায়নি। যার ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি। মোল্লা এবং মসজিদ কমিটি না যাওয়ায় কেউ যায়নি তার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে। অথচ সে ভিক্ষাবৃত্তি করে মেয়ের বিয়ের খরচ করে ছিল। বাড়িতে সমস্ত রান্নাবান্না শেষ।
বিয়ের দিন মসজিদ কমিটি আসবে না বলে জানিয়ে দেয়। অথচ মসজিদ কমিটির সম্মতিক্রমে জাহেরা খাতুন সমস্ত খরচ পাতি করেছিল। মেয়ের বিয়ে করাতে গিয়ে গরিব অসহায় মহিলার কাছে ১০ হাজার টাকা দাবি করেছিল তারা। অসহায় মহিলা দিতে পারেনি। একইভাবে মসজিদ কমিটির সম্পাদক রিপন মিয়া এই অসহায় মহিলার ভাতার টাকা আত্মসাৎ করে দেওয়ার চেষ্টা করেছিল। গত শুক্রবারে মহিলা ঘরযাত্রা করার উদ্যোগ নেন।
অনুমতি নিয়েছিল মসজিদ কমিটি এবং হুজুর থেকে। বাড়িতে সমস্ত রান্নাবান্না শেষ হঠাৎ করে মসজিদ কমিটি দুপুরের খবর পাঠায় তারা আসবে না। দুবার মসজিদ কমিটি মহিলার সঙ্গে অন্যায় মূলক কাজ করেছে। যার ফলে অসহায় স্বামীহারা, জাহেরা বেগম বৃহস্পতিবার সকালে ফকিরামুড়ি জামে মসজিদ কমিটির দায়িত্বপ্রাপ্ত রিপন মিয়া মাসুদ আলম এবং হাবি মোল্লার বিরুদ্ধে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা রাজ্যের মুসলিম সমাজ এবং আইনের কাছে বিচার চেয়েছেন। মহিলার দুই-প্রতিবেশী জামশেদ মিয়া এবং কামাল হোসেন ও সংবাদ মাধ্যমে জানিয়েছেন ঘটনাটি ধ্রুব সত্য। দুইবার মসজিদ কমিটি এই মহিলার সঙ্গে এমনটা করেছে। মহিলা ভিক্ষা করে মেয়ের বিয়ের সমস্ত খরচপাতি করেছিল রান্নাবান্না শেষ হঠাৎ করে হুজুর এবং মসজিদ কমিটি না করে দেয়। সমস্ত জিনিস নষ্ট হয় ঘরভর্তি রান্নাবান্না হয়ে গিয়েছিল। একইভাবে গত শুক্রবার মহিলা ঘর-যাত্রা করার জন্য মসজিদ কমিটির সহ গ্রামের মানুষকে নিমন্ত্রণ করেছিল। যাইহোক তিনি এবার বিচার প্রার্থী হয়েছেন ফকির আম্মুরা জামে মসজিদ কমিটির বিরুদ্ধে

