Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য পুকুরে ডুবে মৃত্যু বিদ্যুৎ কর্মীর

পুকুরে ডুবে মৃত্যু বিদ্যুৎ কর্মীর

পুকুরে ডুবে মৃত্যু বিদ্যুৎ কর্মীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মার্চ : নিজ বাড়ির পুকুরে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু বিদ্যুৎ নিগমের কর্মীর। ঘটনা কদমতলা থানাধীন সরলা গ্রাম পঞ্চায়েতের মহেশপুর ছয়ধোন লাইন ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। মৃতের নাম বাপন নায়েক (৪৫)। জানা যায়, বাপন নায়েক কদমতলা বিদ্যুৎ সাব-ডিভিশনের অধীনে রানিবাড়ী এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের কল সেন্টারে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। শনিবার বিকেল আনুমানিক সাড়ে চারটা নাগাদ তিনি প্রতিদিনের মতো নিজের বাড়ির পুকুরে স্নান করতে যান।

 দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় উদ্বেগ তৈরি হয়। সন্ধ্যার দিকে পাশের বাড়ির বিশাল কর্মকার পুকুরে তাঁকে অচেতন অবস্থায় ভাসতে দেখে। দ্রুত স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. দিপাল চাকমা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। রবিবার ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha