Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন

সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন

সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মার্চ : সরকারের ভূমিকা প্রতিবাদ জানিয়ে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন দেশ প্রতিদিন নানা সমস্যায় আক্রান্ত হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন অতীতে রাজারা যেমন রাজ্যের সম্পদকে নিজের সম্পত্তি হিসেবে মনে করত এবং ভোগ করতো বর্তমান সময়ে মোদী সাহ রা সেই কায়দায় দেশের সম্পদকে নিজের সম্পদ হিসেবে ভোগ করার অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে নিয়েছে।

আর সেটাই প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে ডবল ইঞ্জিন কিংবা ত্রিপল ইঞ্জিনের রাজ্যগুলোতেও। সরকারি সম্পদ গুলোকে নিজের সম্পদ হিসেবে ব্যবহার করার অধিকার একমাত্র মন্ত্রী কিংবা নেতাদেরই। এমনকি মহিলাদের নির্যাতন করা ও তাদের একটা অধিকার। প্রবীর চক্রবর্তী আরো বলেন ভয়াবহ যুদ্ধের পরিস্থিতির জন্য দায়ী দেশের প্রধানমন্ত্রী। বর্তমানে দেশের সার আমদানি বন্ধ হয়ে গেছে। যার কারণে ক্ষতিগ্রস্ত হবেন দেশের কৃষকরা। একই পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের ও। বেড়ে গেছে দূষণ। মুখ্যমন্ত্রীর এলাকাসহ বিভিন্ন এলাকায় বাড়ছে জলবাহিত রোগের প্রকোপ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha