বাড়িরাজ্যএডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে পানীয় জলের জন্য ভোট বয়কটের ডাক জনজাতিদের

এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে পানীয় জলের জন্য ভোট বয়কটের ডাক জনজাতিদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মার্চ : এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে ভোট বয়কটের ডাক। ভোট বয়কটের হুঁশিয়ারি দিল ২২ কাঠালিয়া-মির্জা-রাজাপুর কেন্দ্রের জগৎ দাস বৈরাগীপাড়া ও ভেল কুমার চৌধুরীপাড়ার বাসিন্দারা। পানীয় জল না পেলে তার ভোট বয়কট করবে বলে স্পষ্ট জানায়। অভিযোগ ভোট আসে ভোট যায়। কিন্তু গিরিবাসির ভাগ্যের চাকা আর ঘুরে না। ভোট আসলে এলাকায় দেখা মিলে ভোট পাখিদের। তখন গিরিবাসিদের কপালে জুটে গাল ভরা আশ্বাস। কিন্তু ভোটের বৈতরণী পাড় হতেই আর দেখা মিলে না ভোট পাখিদের। আর গিরিবাসিরা ভোট পাখিদের দেওয়া গাল ভরা আশ্বাস নিয়ে আশায় বসে থাকে।

 কিন্তু এই ভাবে আর কতদিন। গিরিবাসিরাও বর্তমানে বুঝতে পারছে নিরব থাকলে তাদের ভাগ্যের চাকা আর ঘুরবে না। দুঃখ দুর্দশার লাঘব হবে না। তাই তো এইবার সরব হল গিরিবাসিরা। ২২ কাঠালিয়া-মির্জা-রাজাপুর কেন্দ্রের জগৎ দাস বৈরাগীপাড়া ও ভেল কুমার চৌধুরীপাড়ার বাসিন্দারা বছরে পর বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে। ছড়া কিংবা পুকুরের জল সংগ্রহ করে তা পান করে তারা তাদের তৃষ্ণা নিবারন করছে। আর এই সকল নোংরা জল পান করার ফলে বিভিন্ন সময় এলাকার লোকজন জলবাহিত রোগে আক্রান্ত হয়।

 কিন্তু তাদের দুঃখ আর এই দুর্দশা দেখার মতো কেউই নেই। সামনে এডিসি ভোট। তাই এইবার এলাকার বাসিন্দারা সিদ্ধান্ত নিয়েছে তারা ভোট বয়কট করবে। এলাকার বাসিন্দারা জানায় এলাকায় নেই জল নেই রাস্তা। কিসের ভোট? কাকে তারা ভোট দেবে ? এলাকায় পানীয় জলের ব্যবস্থা করে দিলে, তবেই তারা ভোট দেবে। দেশের স্বাধীনতার এত বছরও পরও মানুষ ছাড়া কিংবা পুকুরের জল পান করে তৃষ্ণা নিবারন করে। এইটা ভাবতে অবাক লাগলেও। ২২ কাঠালিয়া-মির্জা-রাজাপুর কেন্দ্রের জগৎ দাস বৈরাগীপাড়া ও ভেল কুমার চৌধুরীপাড়ার বাসিন্দারা ছড়া কিংবা পুকুরের জল পান করে বছরের পর বছর ধরে তৃষ্ণা নিবারন করছে। সামনে এডিসি নির্বাচন। এই পরিস্থিতি এই এলাকার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছে। এখন দেখার নির্বাচনের পূর্বে তাদের এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয় কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য