Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য পিপলস পার্টির চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন

পিপলস পার্টির চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন

পিপলস পার্টির চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মার্চ : ত্রিপুরা পিপলস পার্টির চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার আগরতলা প্রেস ক্লাবে হয় এই সম্মেলন। সংগঠনের নেতৃত্ব জানান, বিদেশ নীতি জলাঞ্জলি দিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ট্রাম্পের নির্দেশে চলছে।

দীর্ঘদিনের মিত্রশক্তি ইরানের উপর ইজরায়েলের যে বর্বরচিত আক্রমণ করছে তার ধিক্কার জানানো হচ্ছে। পাশাপাশি দেশের মধ্যে আদানি আম্বানিদের জন্য সমস্ত পাহাড় জল জমি জঙ্গল উজাড় করে দেওয়া হচ্ছে তার ধিক্কার জানানো হচ্ছে। পাশাপাশি কৃষকদের ফসলের মূল্য বৃদ্ধির যে গ্যারান্টি দিয়েছিল সেটা পালন না করা এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্র প্রতিশ্রুতি পালন না করায় তীব্র নিন্দা জানানো হচ্ছে। বর্তমান সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ বলে দাবি করেন তারা।।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha