স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মার্চ : সামাজিক অবক্ষয়ের নগ্ন চিত্র দেখা গেল কমলাসাগর বিধানসভার কেনানিয়া বাজার সংলগ্ন এলাকায়। সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার জঙ্গলে থেকে। স্থানীয়দের বক্তব্য, ফুটফুটে ছেলে সন্তানটিকে পৃথিবীর আলো আর দেখতে দিল না সমাজের এক কলঙ্কিনী মা। হয়তো রাতের অন্ধকারে সন্তানকে ব্যাগ ভর্তি করে কেনানিয়া জমির পাশে জঙ্গলের মধ্যে ঢিল দিয়ে ছুড়ে ফেলে দিলেন।
সেই ঢিলের মধ্যেই জঙ্গলের মধ্যে থাকা গাছের লতাপাতা আটকে ঝুলন্ত অবস্থায় রয়েছে সেই ছোট্ট শিশুটি। কেনানিয়া এলাকার জনগণ শনিবার রাতে দেখতে পেয়ে এলাকার মধ্যে ভিড় জমায়। ছুটে আসে মধুপুর থানার পুলিশ। সকলের ধারণা অবৈধ সন্তান বলে এমন ঘটনা ঘটতে পারে। যার দরুন সেই নিজ সন্তানটিকে ঢিল দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে চলে গেল। শেষ পর্যন্ত মধুপুর থানা পুলিশ তদন্ত সাপেক্ষে মধুপুর হাসপাতালে সেই অবৈধ সন্তানটিকে পাঠিয়ে দেয়। তবে মধুপুর থানার পুলিশ স্থানীয় কোন মহিলা কিংবা কুমারীর সেই বাচ্চাটি হতে পারে কিনা তার তদন্ত করছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

