বাড়িরাজ্যরাজ্যের জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের কোন সংকট নেই, কালোবাজারি রুখতে প্রশাসনের...

রাজ্যের জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের কোন সংকট নেই, কালোবাজারি রুখতে প্রশাসনের কড়া নজর রয়েছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মার্চ : মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে রান্নার গ্যাসের সিলিন্ডার, জ্বালানি তেলের সংকট দেখা দিল ভারতে বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে দেশবাসীর জ্বালানি এবং এলিপিজি -র চাহিদা মেটাতে ভারত অনেকটাই নির্ভরশীল আমদানির উপরে। তারা যত অপরিশোধিত তেল আমদানি করে, তার ৪০ থেকে ৫০ শতাংশ আসে হরমুজ় প্রণালী দিয়ে। সেখান দিয়ে প্রতি দিন ২২ লক্ষ থেকে ২৮ লক্ষ ব্যারেল তেল আসে। বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলির যুদ্ধের কারণে এই হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানিতে প্রভাব পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। তাই এই পরিস্থিতিতে কৃত্রিম সংকট এবং মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা চলছে ত্রিপুরার রাজ্যে। তাই বর্তমান অবস্থা তুলে ধরল রাজ্য প্রশাসন।

 রাজ্যে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের কোনরকম সংকট নেই। রবিবার গোর্খাবস্তি স্থিত খাদ্যভবনে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন খাদ্য, সুরক্ষা ও জনসংভরণ দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন। স্বাভাবিক পরিস্থিতিতে রাজ্যে যতটা পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস মজুদ থাকে ততটাই মজুদ রয়েছে বর্তমানে। কোন ধরনের সংকটের সম্ভাবনা নেই রাজ্যে। কারণ জ্বালানির আমদানিও স্বাভাবিক রয়েছে। বর্তমানে রাজ্যে ৭০ হাজার পি এন জি সংযোগ রয়েছে। তারপরেও পিএনজি সংযোগ বাড়ানোর চেষ্টা করছে প্রশাসন। পাশাপাশি তিনি আরো জানান, কালোবাজারি রুখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান রয়েছে প্রত্যেক জেলায়। শুক্রবার ৪০ টি সিলেন্ডার শেষ করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলাতে। কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে তার জন্য নজর অব্যাহত থাকবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা সুমিত লোধ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য